Print Date & Time : 12 November 2026 Thursday 3:18 am

মির্জাপুরে নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম সেহসোন সীমান্ত, ভাইস চেয়ারম্যান আজারুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ রবিবার (৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মাসুদুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সংবর্ধনা অনুষ্ঠানের পর নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানগন আনুষ্ঠানিক ভাবে নিজ নিজ দপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।