Print Date & Time : 11 November 2026 Wednesday 7:34 am

মির্জাপুরে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্ম দিনে মাদ্রাসায় এতিমদের কোরআন তুলে দিলেন শিল্পপতি লিটন


মীর আনোয়ার হোসেন টুটুল
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্ম দিনে মাদ্রাসায় দোয়া মাহফিল ও কোরআনের হাফেজ এতিমদের হাতে কোরআন তুলে দিয়েছেন হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গবড়া ভাতকুড়া মাদ্রাসায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী, মসজিদের ইমাম ও মাদ্রাসার সুপারসহ ছাত্রবৃন্দ। এ সময় ১৯ জন কোরআনের হাফেজের মাঝে কোরআন শরীফ ও পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অপর দিকে প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংস্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও ইবিএল গ্রুপের চেয়ারম্যান এবং মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর রাফিউর রহমান ইউসুফজাই সানি, বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মেজর (অব.) ড. খন্দকার এ হাফিজসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।