Print Date & Time : 14 November 2026 Saturday 9:28 pm

মির্জাপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনে আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে মির্জাপুর মিনি স্টেডিয়ামে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। দুপুর ১২ টার দিকে বর্ণাঢ্য মিছিল শুরু হয়। এ সময় প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ছাড়াও উপজেলা বিএনপির সবাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার াসলাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //