Print Date & Time : 12 November 2026 Thursday 5:02 am

মির্জাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ
মির্জাপুরে শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (১৬ জানুয়ারি) বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা প্রকৌশলী শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান ডা. মো. শাহিনুর রহমান খান শাওনের সহযোগিতায় মির্জাপুর পৌরসভা ও বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারে শীতার্তদের মাঝে এ শীতের কম্বল বিতরন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম শহিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক ও মোহাম্মদ মোজাম্মেল হক ও আশরাফ আহেমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//