Print Date & Time : 13 November 2026 Friday 9:18 am

মির্জাপুরে সানির নির্বাচনী মতবিনিময় জনসভা


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল ০৭ মির্জাপুর আসন থেকে এমপি হিসেবে মনোনয়ন প্রত্যাশী মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীল সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।

গতকাল শুক্রবার (২ জুন) উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নওগাঁ দক্ষিণপাড়া মাঠে বাদ জুমা এ মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুফল খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী রাফিউর রজহমান খান ইউসুফজাই সানি, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান ছিটু, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও মাকসুদর রহমান খান ইউসুফজাই রেমন প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//