Print Date & Time : 14 November 2026 Saturday 12:20 am

মির্জাপুরে সাভার এ. জে. স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে সাভার এ. জে স্পোটিং ক্লাব (১-০) গোলে ঢাকার আদাবর ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে গেরামারা গোইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

গেরামারা গোহাইলবাড়ি একতা সংঘ এ টুর্নামেন্টর আয়োজক ছিলেন। ম্যান অব দা ম্যাচ হয়ে পুরষ্কার পান বিজয়ী দলের খেলোয়াড় হাবিবুর রহমান হাবিব।খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজ ম্যানি তুলে দেন অতিথিবৃন্দ।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি আবুর কালাম আজাদ সিদ্দিকী। উদ্ধোধক ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সহসভাপতি ডি এম শওকত আকবর, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ উপজেলা জেলা ও স্থানীয় বিএনপির ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।