Print Date & Time : 18 November 2026 Wednesday 10:39 pm

মির্জাপুর আওয়ামী লীগের ইফতার মাহফিল

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মির্জাপুর সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

ইফতারের পুর্বে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা মো. ইকরামুল ফারুক।

এবি//দৈনিক দেশতথ্য//২২ এপ্রিল,২০২২//