Print Date & Time : 12 November 2026 Thursday 5:44 am

মীর মশাররফ হোসেনের জন্ম বার্ষিকী পালনে ‘কাব্য সংসদ’

কুষ্টিয়ায় ‘কাব্য সংসদ’র আয়োজনে অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৬তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

 শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর কনফারেন্স রুমে কাব্য সংসদের আহবায়ক কনক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে দিবসটি স্মরণে ছিলো আলোচনা ও  কবিতা পাঠের আসর।

 কবি ও  লেখক মহিত চন্দ গোবিন্দ’র স ালনায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ই.বি’র বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর  সরওয়ার মুর্শেদ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের  কলা অনুষদের ডীন প্রফেসর ড. শহিদুর রহমান,  ই.বি’র অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহান্মদ মামুন,  জেলা কালচারাল অফিসার বিশিষ্ট সংগীত শিল্পী  সুজন রহমান,  বিশিষ্ট আইনজীবী  সেলিম সোহরাব খান  এবং  ‘ফেয়ার’ এর নির্বাহী পরিচারক দেওয়ান আক্তারুজ্জামান।

মীর মশাররফ হোসেন এঁর   জীবন এবং সাহিত্য কর্ম নিয়ে বক্তব্য  রাখেন  বিশিষ্ট ছড়াকার আব্দুল্লাহ সাঈদ,  কবি আজিজুর রহমান,  কবি ও লেখক মুনশী সাঈদ, কবি রেজাউল করিম, এবং  কবি ও লেখক   আজিজুল হক স্বপন।  কবিতাপাঠ এবং আবৃত্তিতে অংশ নেন বিশিষ্ট আবৃত্তিকার তুলিকা বিশ্বাস,  শিশিত কুমার বিশ্বাস,  কবি এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর,  কবি এ্যাড. নাজমুন নাহার, কবি সুলতানা রেবেকা নাসরিন, মোহান্মদ রেজা, আব্দুর রাজ্জাক, শিশু আবৃত্তিকার মলি­কা ইসলাম মেঘা, মিজানুর রহমান,  শিল্পী খাতুন, শাহিন শাহ এবং মোতালেব হাসেন প্রমুখ।  “কাব্য সংসদ”  এর আয়োজনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানটি বিজ্ঞজনের অংশগ্রহনের মাধ্যমে প্রাণবন্ত  হয়ে উঠে।

রুবেল//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৩,২০২৩//