Print Date & Time : 14 November 2026 Saturday 2:50 am

মেহেরপুরে জামায়াতে ইসলামের সংবাদ সম্মেলন

মেহেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে মেহেরপুর সরকারি বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ইকবাল হুসাইন।
বক্তব্যে তিনি জানান, আগামী ২৬ জানুয়ারি মেহেরপুর সরকারি বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ জনসভাকে ঘিরে জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের সভাপতি আলামিন ইসলাম বকুল, জেলা প্রচার সেক্রেটারি খাইরুল বাশারসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।