Print Date & Time : 10 November 2026 Tuesday 3:36 pm

মেহেরপুর চেক বিতরণ

মেহেরপুর গাংনীতে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টকে প্যারালাই, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

আজ আজ বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে ৩৪ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকার এককালীন সরকারি অনুদানের ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

গাংনী ভূমি সহকারী কমিশনার নাদির হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর দুই গাংনি আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সমাজসেবা অফিসার আরশাদ আলী। এসময় সরকারি কর্মকর্তা কর্মচারী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ অক্টোবর ২০২৩