Print Date & Time : 13 November 2026 Friday 8:22 am

মৌলভীবাজারে পলিসি ফোরামের মাসিক সভা

মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত জুন মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪জুন) দুপুরে নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দে এর পরিচালনায়  স্থানীয় হোটেল রেষ্ট ইন এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী,জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।

অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগন অংশ গ্রহন করেন। সকল জনসাধারনের জন্য  সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরন এর লক্ষ্যে  বিস্তারিত আলোচনা করা।

আর//দৈনিক দেশতথ্য//১৪ জুন-২০২২//