Print Date & Time : 12 November 2026 Thursday 5:37 am

মৌলভীবাজারে বিরল প্রজাতির মাকড়সা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনের একটি বাড়িতে দেখা মিলল বিরল প্রজাতির (crab spiders) ক্রেব স্পাইডার মাকড়সা।

মাকড়সার পীটে যেন রং তুলি দ্বারা অংকন করা রয়েছে অবিকল মানুষের মুখমণ্ডল।

রোববার (৪ঠা ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির মালিক বুলবুল আহমেদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেন। এর আগে সাদা রংয়ের মাকড়সাটি বাড়ির মালিক উদ্ধার করেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ফাঁড়ি পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনে বুলবুল আহমেদের বাড়িতে শনিবার রাতে বিরল প্রজাতির মাকড়সাকে দেখতে পান বাড়ির মালিক বুলবুল আহমেদ।

তিনি পরে মাকড়সাটিকে ধরে একটি কৌটাতে সংরক্ষণ করে লাউয়াছড়া বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন।

স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিরল প্রজাতির মাকড়সা দেখে বন্যপ্রাণি বিভাগে এই মাকড়সার ছবি পাঠিয়ে মুঠোফোনে আলাপকালে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এই মাকড়সাটির নাম হচ্ছে (crab spiders) ক্রেব স্পাইডার।

তিনি আরো বলেন, এটি বাংলাদের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিচরণ রয়েছে। এই মাকড়সাকে কোনো গাছের ডালে উন্মুক্ত করে দেয়ার কথা।

এদিনের বিকালে বুলবুল আহমেদ ও তার মা জয়গুন বেগম বিরল মাকড়সাটিকে কাঁঠাল গাছে অবমুক্ত করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//