Print Date & Time : 12 November 2026 Thursday 5:02 am

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেমৌলভীবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর নির্দেশে, জেলা বিএনপি স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদের নেতৃত্বে এক বিশাল মশাল মিছিল শনিবার রাতে অনুষ্ঠিত হয়।
মিছিলটি সমসেরনগর রোড থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য আবু বক্কর তালুকদার. যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান সিনিয়র সদস্য আব্দুস শহীদ, যুগ্ম আব্বায়ক আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্ববায়ক আমিরুল ইসলাম সাহেদ, সদস্য জুয়েল আহমেদ,আব্দুল কাইয়ুম,শেখ আবেদ. আলামিন,শেখ জুয়েল.সেজিম,শেখ মহসিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও নেতৃবৃন্দসহ অনেকেই।

দৈনিক দেশতথ্য//এইচ//