Print Date & Time : 10 November 2026 Tuesday 11:20 am

ম্যাক্স হাপসাতালের চিকিৎসকের বিরুদ্ধে সহকারীকে জুতা পেটা করার অভিযোগ

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নবজাতকের পা ভেঙ্গে ফেলার পর এবার ম্যাক্স হাপসাতালের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার বিরুদ্ধে তার সহকারী লামিয়া বেগম (২২) কে জুতা পেটা করার অভিযোগ উঠেছে।

গতকাল রাত আটটায় বেসরকারী ওই হাসপাতালটির ওই চিকিৎসকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে আহত লামিয়াকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

আহত লামিয়া জানান, গত ৪ বছর ধরে তিনি ডা. রিমার সহকারী হিসেবে চাকরি করে আসছেন। গতকাল রাতে সে তাকে তিনটি মোগলাই পরোটা আনার জন্য পাঠান। এসময় সে মোগলাই পরোটা ক্রয় করে ওই চিকিৎসকের চালককে দিয়ে তার বাসায় পাঠান। তবে চালক পৌঁছে দিতে দেরি করায় ওয়েট পেপার, হার্ডবোর্ড ও জুতা দিয়ে লামিয়াকে বেধড়ক মারধর করেন ডা. রিমা। তবে এ বিষয়ে বক্তব্য দিকে রাজি হননি ওই চিকিৎসক।

উল্লেখ্য, গত ০১ সেপ্টেম্বর ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠে এক সেবিকার বিরুদ্ধে।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ ওই হাসপাতালটি পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //