Print Date & Time : 14 November 2026 Saturday 12:35 pm

রামগঞ্জে গৃহ নির্মানের আর্থিক অনুদান প্রদান

মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও পপুলার ফাউন্ডেশনের গৃহ নির্মাণ তহবিল থেকে অসহায় মানুষদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল ১৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখে পপুলার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পপুলার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন সাহেবের কাছ থেকে পপুলার সঞ্চয়ের সিনিয়র অফিসার ফয়েজ আহম্মেদ অপু ও কিশোর চক্রবর্ত্তী উপজেলার কাঞ্চনপুর ইউপির পূর্ব বিঘা হোনার বাড়ীর নাছিমা বেগমের নিকট উক্ত আর্থিক অনুদান প্রদান করেন।