Print Date & Time : 12 November 2026 Thursday 12:46 pm

রাসিক প্যানেল মেয়র নিযাম আটক

রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আজিমকে আটক করেছে যৌথ বাহিনী।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তাকে আটক করা হয়।

শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে নগরীর সাগরপাড়া তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিযাম-উল আযিমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে স্থানীয় দরিদ্র মানুষের নামে বরাদ্দ করা টিসিবির কার্ড নিজ হেফাজতে নিয়ে জিম্মি করার অভিযোগ ছিল। নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে এ নিয়ে ১৪ দলের প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগ করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//