বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের উদ্যোগে পরিবেশ সচেতনতায় ৬৪ জেলায় প্রকৃতিযাত্রার ৩৬তম কর্মসূচি গতকাল (সোমবার) কুষ্টিয়ায় পালিত হয়।
এ উপলক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শহরের কাটাইখানার মোড়স্থ কম্পিউটার স্পেস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
এতে মুখ্য বক্তা হিসেবে প্রকৃতিযাত্রা প্রকৃতি প্রকল্প প্রধান ও রোটারি ক্লাব অব ইকো ঢাকার প্রাক্তন সভাপতি রোটাঃ সাইফুল ইসলাম শামীম প্রাণ-প্রকৃতি, কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি। বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রাক্তন সভাপতিবৃন্দ রোটাঃ মোঃ ওবাইদুর রহমান, রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন, রোটাঃ এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি ও রোটাঃ কে এম রুয়াইম রাব্বি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটাঃ রোটাঃ জেসমিন হোসেন মিনি, রোটাঃ গোপা সরকার, রোটাঃ শাহিনুর রহমান শাওন প্রমুখ। মতবিনিময় সভা শেষে র্যালি শহর প্রদিক্ষণ করে। বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, ৬৪ জেলায় প্রকৃতিযাত্রার কার্যক্রম গত ২২ আগস্ট তেতুলিয়া থেকে শুরু হয় এবং আনুষ্ঠানিকভাবে শেষ হবে আগামী ৩০ নভেম্বর টেকনাফে।