Print Date & Time : 17 November 2026 Tuesday 6:33 pm

লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার।

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় ০৩ দিনব্যাপী লালন মেলার আয়োজন করে এই সুযোগে নারায়ণগঞ্জ থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রের কিছু সদস্য গত ১৮ অক্টোবর ২০২৪ তারিখ লালন মেলায় আগত দর্শনার্থীদের মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য

শনিবার (১৯ অক্টোবর) সকালে চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শরিফ (২৭), পিতা-মোঃ নূর হোসেন, সাং-বন্দর বাড়িপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জকে মজমপুর এলাকা হতে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে লালন মেলা হতে চুরি করা ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে চুরি যাওয়া মোবাইল ফোনের একজন মালিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামিকে ও আলামত সহ কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

যার মামলা নং-৮, তারিখ ১৯ অক্টোবর ২০২৪, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০।

এহ/19/10/24/ দেশ তথ্য