Print Date & Time : 12 November 2026 Thursday 10:09 am

লালমনিরহাটে এমপি মতিয়ার রহমানকে গণ সংবর্ধনা

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: জেলা সদরের বত্রিশ হাজারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক গণ লালমনিরহাট সদর আসনের এমপি এ্যাড. মোঃ মতিয়ার রহমানকে গণ সংবর্ধনা দিয়েছেন।

সংবর্ধনা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবর রহমান, আওয়ামীলীগ নেত্রী এ্যাড. ছপুরা বেগম, উপজেলা শিক্ষা অফিসার লিপিকা দত্ত, প্রধান শিক্ষিকা মোছাঃ মোহসেনা বেগম মিনা। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক গণ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//