Print Date & Time : 10 November 2026 Tuesday 5:55 pm

লালমনিরহাটে ডিসি, এসপির বদলি চেয়ে সিইসিকে চিঠি

নিরপেক্ষ নির্বাচনে ডিসি, এসপি, ওসি’র বদলি চেয়ে সিইসি কে পত্র দিয়েছেন সংসদীয় আসন ১৭ ও লালমনিরহাট দুই আসনের স্বতন্ত্র নারী প্রার্থী হালিমা খাতুন।

বর্তমান সংসদ সদস্য মোঃ নুরুজ্জামান আহমেদ একজন মন্ত্রী। দীর্ঘ ১০ বছর ধরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন। স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন দাবি করেছেন বর্তমান জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাথে প্রার্থী মোঃ নুরুজ্জামানের সখ্যতা গড়ে উঠেছে।
নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ডিসি, এসপি ও ওসি’র বদলি করা প্রযোগন। এই দাবী জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন জেলার একমাত্র স্বতন্ত্র নারী পার্থী মোছাঃ হালিমা খাতুন।
গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সিইসিকে এ চিঠি পাঠান স্বতন্ত্র প্রার্থী হালিমা।
চিঠিতে প্রার্থী মোছাঃ হালিমা খাতুন জানান, বাংলাদেশ সংসদীয় আসন ১৭ লালমনিরহাট- দুই (আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ) ।
এই আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং কালীগঞ্জ থানার ওসিসহ উক্ত কর্মকর্তাদের কে বদলি করা প্রয়োজন।
যেহেতু উক্ত কর্মকর্তারা দীর্ঘদিন যাবত তাদের নিজস্ব কর্মস্থলে কর্মরত আছেন এবং লালমনিরহাট- দুই (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মোঃ নুরুজ্জামান আহমেদ এর সাথে সখ্যতা গড়ে উঠেছে। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে জরুরী ভিত্তিতে এই কর্মকর্তা গণকে বদলি করা প্রয়োজন।

দৈনিক দেশতথ্য//এইচ//