আওয়ামীলীগের শান্তি সমাবেশে বিএনপির হামলায় আ.লীগ নেতা আহত জাহাঙ্গীর (৪৭) মারা গেছেন।
বিকাল সাড়ে ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাহাঙ্গীর মারা যান।
এই ঘটনায় আওয়ামীলীগের ৮ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে আওয়ামীলীগ নেতা বাবলি (৩৭) ও কাশিপুরের রাজু (৩২) কে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার সকাল ৯ টায় জেলা সদরের মহেন্দ্রনগর বাজার সংলগ্ন রেলগেটে এই ঘটনা ঘটেছে।
বিএনপির আহত নেতা কর্মীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের অতিগোপনে চিকিৎসা করানো হচ্ছে বলে জানা গেছে।
নিহত আওয়ামীলীগ নেতা জেলা সদরের গোকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের এক নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহেন্দ্রনগর বাফার গোডাউনের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা হিসেবে সুপরিচিত। আহতদের মধ্যে দুইজন আশংকাজন অবস্থায় রংপুরে চিকিৎসা চলছে। এদিকে নিহতের গ্রামের বাড়ি গোকুন্ডায় শোকের মাতম চলছে। নিহতের খবর জড়িয়ে পড়লে মহেন্দ্রনগর এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে বিএনপির ১টি মিছিল পিকেটিং করতে করতে মহেন্দ্রনগর বাজারে আসে। তারা দেশী অস্ত্রসজ্জিত হয়ে এসে শান্তিপূর্ণ আওয়ামীলীগের অবস্থানে হামলা করে। এসময় দূর্বৃত্তরা পিকিটিংয়ের নামে বেশকিছু দোকানপাটে হামলা চালায়। বিএনপির ১টি সূত্র দাবি তাদের কয়েকজন নেতা কর্মী আহত হয়েছে কিন্তু তাৎক্ষনিক নাম পরিচয় জানাতে পারেনি। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান দাবি করেন, বিএনপির দূর্বৃত্তরা জঙ্গি মিছিল নিয়ে আওয়ামীলীগের শান্তিপূর্ন অবস্থান কর্মসূচিতে হামলা করেছে। সদর থানার ওসি ওমর ফারুক জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।