Print Date & Time : 11 November 2026 Wednesday 9:27 am

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট ভাষা সৈনিকের ছেলের মৃত্যু

শেখ জাহাঙ্গীর আলম শাহীন , লালমনিরহাট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদের বড় ছেলে আজিজার রহমান বাবলু (৬০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাতে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত বাবলু লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামের বাসিন্দা। তিনি ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জহির উদ্দিন আহম্মেদ কবিরাজের সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে , গতকাল শুক্রবার রাতে বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবলু। প্রতিবেশীরা বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ঘটনাটি শুনেছি।

দৈনিক দেশতথ্য//এইচ//