Print Date & Time : 13 November 2026 Friday 8:49 pm

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রসূলগঞ্জে (পোস্ট অফিস পাড়া) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মুঠোফোনে বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া কারা এই হত্যাকাণ্ডে জড়িত সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//