Print Date & Time : 15 November 2026 Sunday 8:57 am

লালমনিরহাটে ব্যাংকের গ্রাহকের টাকা চুরি, আটক ১

শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট থেকে:
জেলার কালীগঞ্জ উপজেলায় অগ্রণী ব্যাংকের শাখায় মাহমুদ হোসেন(৪২) নামের এক ব্যক্তি গ্রাহকের টাকা চুরি করে পালানোর সময় আটক হয়েছে।

থানা পুলিশ তাকে শুক্রবার সকালে জেলহাজতে পাঠায়। জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরের পর পরে ব্যাংক দুই লাখ ৬০ হাজার টাকার চেক জমা দেয় মঈনুল ইসলাম নামের এক গ্রাহক। এই টাকা ক্যাশ ডেলিবারি দেয়ার সময় কৌশলে প্রতারক মাহমুদ হোসেন চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে স্থানীয় জনতা ধাওয়া করে আটক করে ব্যাংকে নিয়ে আসে।
ব্যাংক কর্তৃপক্ষ তাকে কালীগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। প্রতারক মাহমুদ গাইবান্ধা পৌর শহরের শাপলা পাড়া গ্রামের আব্দুল কায়ুমের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ঈদ কে সামনে রেখে প্রতারক ব্যক্তি ব্যাংকের গ্রাহককে টার্গেট করছিল। এ বিষয়ে চুরি ও প্রতারনার মামলা হয়েছে। সকালে তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। তার কাছ হতে পুরো টাকা উদ্ধার করা যায়নি।

দৈনিক দেশতথ্য//এইচ//