Print Date & Time : 13 November 2026 Friday 3:30 pm

লালমনিরহাট পুলিশ সুপারের কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট: জেলায় চলছে তীব্র শৈত্যপ্রবাহ। আজ মঙ্গলবার ভোর রাতে ছিন্নমূল মানুষের মাঝে শহরে ঘুরে ঘুরে উষ্ণ উপহার কম্বল দিয়েছে নবনিযুক্ত পুলিশ সুপা মোঃ সাইফুল ইসলাম।

জানাগেছে, রেলওয়ে স্টেশন, বিডিআরগেট, মিশনমোড়সহ শহরের প্রায় সব কয়টি ভাসমান ছিন্নমূল মানুষের অবস্থানের জায়গায় শীতবস্ত্র হিসেবে তিনশত কম্বল বিতরণ করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ আতিকুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিল। পুলিশ সুপারের মানবিকতায় প্রশংসায় ভাসিয়েছে সাধারণ মানুষ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//