Print Date & Time : 14 November 2026 Saturday 7:10 am

শহিদ পরিবার কুষ্টিয়ার সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:
শহিদ পরিবার, কুষ্টিয়ার সভা গতকাল সকালে খান বাহাদুর শামসুজ্জোহা ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহবায়ক মোঃ শামসুজ্জামান সাদি সম্প্রতি ইন্তেকাল করায় শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে এক শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

আগামী ২৮ আগস্ট ২০২৬ থানাপাড়া জেনোসাইড দিবস শহিদ আবদুস সবুরের ছয় রাস্তার মোড়স্থ বাসভবনে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

সাব্বির পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শহিদ পরিবারের উপদেষ্টা গওহার নাইম ওয়ারা, সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মেজবার রহমান ও সহিদুল ইসলাম দিপু।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //