Print Date & Time : 13 November 2026 Friday 10:19 pm

শহীদ গোলাম কিবরিয়া সেতু পরিদর্শন করলেন,এম,পি জর্জ

ছাব্বির হোসেন ,কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর প্রস্তাবিত শহীদ গোলাম কিবরিয়া সেতু পরিদর্শন করেন এম,পি জর্জ।

আজ বুধবার ৯ জানুয়ারী নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন স্থানীয় সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

সেতু পরিদর্শন শেষে এম,পি জর্জ সেতুর কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম,পি জর্জ বলেন, চলতি বছরের অগাস্ট মাসের মধ্যেই ব্রিজের কাজ শেষ হবে,সেপ্টেম্বরে জনসাধারণের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

সেতু পরিদর্শনকালে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী আব্দুর রহীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর-রশীদ হারুন, সদকী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ,উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুণ,রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানাসহ অনেকেই।

কুমারখালীবাসীর বহুল প্রত্যাশিত এ সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থায় প্রভুত উন্নতিসহ গড়াই নদী বিভক্ত উপজেলার পাঁচ ইউনিয়নের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট-দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি এ উপজেলার সঙ্গে ঝিনাইদহ ও মাগুরাসহ আশেপাশের জেলার যোগাযোগ সহজ হবে ও দুরত্ব কমে আসবে।

গড়াই নদীর ওপর নির্মিত কুমারখালী-যদুবয়রা সংযোগ সেতুর নির্মাণ বাস্তবায়নকারী সংস্থা কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ করছে। ৮৯ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার ৫৯১ টাকা ব্যায়ে ৬৫০ মিটার দৈঘ্য পিসি গার্ডার সেতুটি ওয়াকওয়েসহ ৯ দশমিক ৮০ মিটার চওড়া করা হবে। এ ছাড়াও সেতুটির দুই পাড়ে মোট ৮০০ মিটার দৈঘ্য এপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। নেশনটেক কমিউনিকেশন লিমিটেড ও রানা বিল্ডার্স যৌথভাবে সেতুটির নির্মাণ কাজ করছে।

দৈনিক দেশতথ্য//এল//