Print Date & Time : 13 November 2026 Friday 11:45 pm

শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শার্শার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টার সময় শার্শার নাভারণ কলেজের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নূর ইসলাম নামে অপর একজন আহত হয়েছেন। নিহত জান্নাতুল ফেরদৌস যশোরের মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহ’র ছেলে।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, শার্শা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কম্পিউটার অপারেটর সহকর্মী নূর ইসলামের সাথে মোটরসাইকেল যোগে শার্শার উদ্দেশ্যে রওনা হলে পতিমধ্যে নাভারণ বাজার পৌছালে ভ্যানের সাথে মাটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের উপর পড়ে যায়। এ সময় বিপরিত দিক থেকে আসা দ্রুতগতীর একটি ট্রাক তার মাথার উপর দিয়ে পিষে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

দৈনিক দেশতথ্য/এসএইচ//