Print Date & Time : 13 November 2026 Friday 11:24 am

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ মে) শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম আব্দুস সুবাহানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানায়,রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পুকুরে মাছ ধরার জন্য পাম্পের মাধ্যমে পানি সেচ দিচ্ছিলেন হাকিম। সেচ দেওয়া শেষে গোছানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে সিটকে বাড়ির পাকা দেয়ালের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো.আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি শুনেছি। জানা মাত্র পুলিশ ফোর্স ঘটনা পাঠিয়েছি।

দৈনিক দেশতথ্য//এইচ//