Print Date & Time : 12 November 2026 Thursday 6:09 pm

শ্যামনগরে মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরে ডিআরআরএ’র আয়োজনে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৪ ডিসেম্বর) লিলিয়ানা ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় ঈশ্বরীপুর এবং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে এ মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা এবং বিকাল ৩টা অনুষ্ঠিত এ ক্যাম্পে ৫০ জন বুদ্ধি, মানসিক সহ প্রতিবন্ধী শিশুদের সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উভয় ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।
বক্তরা বলেন, অন্যান্য প্রতিবন্ধী শিশুর চেয়ে বুদ্ধি এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের ব্যবস্থাপনা তুলনামূলক জটিল বিষয়, আর এর উপর আজকের এই ক্যাম্প অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। তিনি ডিআরআরএ কে এই যুগ উপযোগী পদক্ষেপ গ্রহন কারার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি তিন মাস পর পর এই ক্যাম্প করার পরামর্শ প্রদান করেন।
দিন ব্যাপী এ ক্যাম্পে প্রতিবন্ধী শিশুদের পরামর্শ প্রদান করেন সাইকিয়াট্রি (মানসিক রোগ) বিশেষজ্ঞ নওরিন শোহানী। সমগ্র ক্যাম্পটি সঞ্চলা করেন সিবিআইডি প্রকল্পের সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিআরও রাধেশ্যাম ঘোষ, লিপিকা মন্ডল এসএনটি এবং ওবাইদুল্লাহ প্রমুখ।

দৈনিক দেশতথ্য/এসএইচ//