Print Date & Time : 14 November 2026 Saturday 5:54 pm

শ্যামনগরে মুক্তিযোদ্ধার ঘরের নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা (শ্যামনগর) উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা’র শ্যামনগরে মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার বীর নিবাস নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে শ্যামনগর সদরের নকিপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুজিবর রহমানের পরিবারের জন্যে বীর নিবাসনির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।  

এতে ব্যায় ধরা হয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৬০০ টাকা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন,শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন,বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ ও খালেদা আইউব ডলি,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ,শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম,গণমাধ্যম ব্যক্তিবর্গ প্রমূখ।

উল্লেখ্য, শ্যামনগর উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১২ টি বসবাসগৃহ বীর নিবাস তৈরি হবে। সাতক্ষীরার কদমতলার মেসার্স সাজিদ এন্টারপ্রাইজ ১ কোটি ৬১লক্ষ ২৩ হাজার ২০০ টাকা ব্যয়ে ৬০ দিনের মধ্যে কাজগুলি সম্পন্ন করবেন।

এবি//দৈনিক দেশতথ্য//১১ এপ্রিল,২০২২//