Print Date & Time : 15 November 2026 Sunday 9:07 am

শ্যামপুর স্যাক্রেড হার্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে স্যাক্রেড হার্ট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ফল ও ২০২৪ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মঙ্গলবার(৩০ ডিসেম্বর) দুপুরে শ্যামপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন স্যাক্রেড হার্ট ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুস্তাক আহমদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান বাবুল মোল্লা।অত্র স্কুলের সভাপতি মোঃ আবু আফফান এর সভাপতিত্বে পরিচালক মোঃ সেলিম রেজা,উপজেলা যুবদলের সদস্য মোঃ শাহীন আলম,কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের কন্ট্রোলার মোঃ শহীদুল্লাহ,সংগঠক মোঃ শফিউল ইসলাম,স্যাক্রেড হার্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ রাইসুল ইসলাম শাকিলসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।