মৌলভীবাজার জেলা পুলিশের শ্রীমঙ্গল সার্কেলে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) যোগদান করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) নবাগত সার্কেল এএসপি’কে বরণ করেন। এসময় পুলিশ সুপার নবাগত সার্কেল এএসপি’র হাতে একটি ফুল গাছ শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা আনিসুর রহমান সর্বশেষ মাদারীপুর জেলার শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
Print Date & Time : 15 November 2026 Sunday 12:50 am