Print Date & Time : 12 November 2026 Thursday 10:47 pm

শ্রীমঙ্গলে ৩৪০ দুস্থ পরিবারে খাদ্য বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি: মুসলিমি হেলপেন এর অর্থায়নের এবং সোস্যাল এইড এর আয়োজনে জেলার শ্রীমঙ্গলে মুসলিম অসহায় দুস্থ ৩৪০ পরিবারে রমজানের খাদ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল (২ এপ্রিল) শনিবার দুপুরে সিরাজনগর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ময়দানে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল ২ কেজি সোয়াবিন তেল,২ কেজি ছোলা,২ কেজি ডাল,২কেজি চিনি ।
সোস্যাল এইড এর উপদেষ্ঠা এস,এ হামিদ এর সভাপতিত্বে রমজানের খাদ্য সমাগ্রী বিতরণ করেন মাওলানা মোহাম্মদ শেখ আব্দুলকরিম সাহেব কিবলা সিরাজনগরী ।
বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব, সাধারন সম্পাদক পরিতোষ দে,এশিয়ান টিভি ,মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মাওলানা শেখ দেওয়ান আহমদ,ইনচার্জ,সিরাজনগর এতিমখানা , হোসনে আরা সুইটি ও সায়রা বেগম , ইউপি সদস্য,কালাপুর ইউনিয়ন প্রমুখ । পরে অতিথিরা মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরন করেন । ত্রান সামগ্রী পেয়ে অসহায় মানুষের মধ্যে হাসি ফুটে। অনেকে তাদের প্রতিক্রিয়ায় সরকার,ত্রাতা সংস্থা ও আয়োজনকারীদের কৃতঞ্জতা প্রকাশ করেন।

দৈনিক দেশতথ্য//এল//