Print Date & Time : 12 November 2026 Thursday 11:05 pm

সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি:
সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় শহরের বটতৈল মোড়ে জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ “পথ যেন হয় শান্তির-মৃত্যুর জন্য নয়” এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খালিদ হাসান সিপাই এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আ স ম মোস্তফা কামাল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ও বিএনপির নেতা এস এম গোলাম কবির, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল হাশেম, বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন, হাফেজ সাব্বির আহমেদ, হারুন উর রশীদ পীর, তৃণমূল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম মনোসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ রাস্তায় যানজট ও সড়ক দূর্ঘটনা এড়াতে দিনের বেলায় কুষ্টিয়া শহরে অবৈধ যান ট্রলিসহ অনিয়মতান্ত্রিকভাবে চলাচলকারী গাড়ি বন্ধের দাবি জানান। বেপরোয়া মোটরসাইকেল ও গাড়ি চলাচলে নিয়ম মেনে গাড়ি চলানোর জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। ট্রাফিক আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এছাড়াও জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান।