Print Date & Time : 12 November 2026 Thursday 6:32 am

সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

জাহিদ হাসান:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১৯শে এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মোঃ মোমিনুজ্জামান (বিদ্যুৎ)। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ লোকমান হোসেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করেন এবং সফলতার জন্য আন্তরিক পরামর্শ প্রদান করেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ শরিফুল ইসলাম। বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ, আবেগঘন মুহূর্ত এবং শুভকামনায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।