Print Date & Time : 12 November 2026 Thursday 2:06 pm

সাংবাদিক খলিলুর রহমানের ভগ্নিপতির মৃত্যু

সাংবাদিক খলিলুর রহমানের বড় ভগ্নিপতি মো. আব্দুল মালেক হাওলাদার (৭৪) শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি— রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। এছাড়াও তিনি কিছুদিন আগ থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ছিলেন।
তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রবিবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের পুল এলাকার (পাইনাদী পূর্বপাড়া) মিজমিজি পাইনাদী কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে একই কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ/