Print Date & Time : 15 November 2026 Sunday 7:50 pm

সাঘাটায় বুবলী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ ফজলে রাব্বী এমপি’র কন্যা ফারজানা রাব্বী বুবলী’র সাথে সাঘাটায় এক মতবিনিময় সভা করেছেন। এতে সভাপতিত্ব করেছেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

উপজেলা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, পদুমশহর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি ও হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, হায়দার আলী, মাহফুজার রহমান মফু, মোখলেছুর রহমান প্রমুখ।

মতবিনিময় শেষে নেতৃবৃন্দ আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য সাঘাটা উপজেলা আওয়ামীলীগে ত্রি-বার্ষিক কাউন্সিলের সম্মেলন স্থল পরিদর্শন করেন।

এবি/দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//