Print Date & Time : 13 November 2026 Friday 6:57 pm

সাতক্ষীরায়বাসের ধাক্কায় নিহত ১

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ: সাতক্ষীরার আশাশুনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজাউল সানা (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার কোদন্ডা আমতলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল সানা আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সোনার ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় ঘোলা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ ০৫-০০৩৪) তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, স্থানীয় লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকায থেকে বাসটিকে আটক করে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। তবে ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

আশাশুনি থানার ওসি জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

দৈনিক দেশতথ্য//এইচ//