Print Date & Time : 12 November 2026 Thursday 8:44 am

সাপাহারে কমিউনিটি ফ্যাসিলিটেটর ও পিয়ার লিডারদের প্রশিক্ষণ শুরু

বাবুল আকতার, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে কমিউনিটি ফ্যাসিলিটেটর ও পিয়ার লিডারদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে Prevention of Violence and Harmful Practices Against Children and Women in Bangladesh (PVHP) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন এবং জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা রত্না মূর্মু।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমিউনিটি ফ্যাসিলিটেটর ও পিয়ার লিডাররা অংশ নেন। এতে শিশু সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ক্ষতিকর সামাজিক প্রথা বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।