Print Date & Time : 14 November 2026 Saturday 11:21 pm

সাপাহারে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কৃষকদলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ছাত্রদল নেতা হাফেজ আল আমিন চৌধুরী।

এসময় উপজেলা বিএনপি সদস্য মোত্তালেব হোসেন মাস্টার, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান চৌধুরী (কাবুল), দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোকছেদুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক আতাউর রহমানসহ কৃষকদল, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।