Print Date & Time : 10 November 2026 Tuesday 9:27 am

সাপাহারে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর সাপাহারে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে সদর ইউপির আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মাসুদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।
সদর ইউনিয়নের ১হাজার ৮শ জন অসহায় কার্ডধারি ব্যাক্তিদের মাঝে এই পণ্য বিক্রি করা হয়।। কার্ডধারি প্রতি জনের মাঝে ৫৫টাকা কেজি দরে চিনি ২কেজি, ৬৫টাকা কেজি দরে মসুর ডাল ২কেজি, ১১০টাকা কেজি দরে সয়াবিন তেল ২কেজি ও ৫০টাকা কেজি দরে সোলা ২কেজি করে বিক্রি করা হবে। আগামী রমজানের মধ্যেই দুই দফায় এই পণ্য বিক্রি করা হবে বলে নির্বাহী অফিসার সূত্রে জানা গেছে।

দৈনিক দেশতথ্য//এল//