Print Date & Time : 14 November 2026 Saturday 7:28 am

সাপাহারে দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ সাপাহারে মাটির দেয়াল চাপা পড়ে আব্দুল জলিল( ৩৫)নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শনিবার (৪ মে) সকালে উপজেলার তিলনা ইউনিয়নের ভাগপাড়ল গ্রামের আব্দুস সাত্তার এর বাড়িতে কাজ করতে যায় আব্দুল জলিল।

মাটি সরানোর সময় দুপুরে হঠাৎ করে দেয়াল ভেঙ্গে ওই নির্মাণ শ্রমিক চাপা পড়ে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহত নির্মাণ শ্রমিক আব্দুল জলিল উপজেলার শিরন্টি ময়নাকুড়ি গ্রামের সেন্টু রহমানের ছেলে বলে জানাগেছে।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বিকার করে বলেন যে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//