Print Date & Time : 14 November 2026 Saturday 12:35 pm

সাপাহারে বিএনপির ঈদ পূর্ণমিলনী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন বিএনপি উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সু-সংগঠিত ও উজ্জীবিত করার লক্ষে অনুষ্ঠিত উক্ত ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর)আসনের সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী।

গতকাল শুক্রবার বিকেল ৫ টায় তিলনা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উক্ত ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানে নেতা কর্মীদের সাথে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষে প্রায় দুই শতাধীক মোটর সাইকেল শো-ডাউন দিয়ে ডাঃছালেক চৌধুরী তিলনা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এসে নেতাকর্মীদের সাথে মিলিত হন।

সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোকলেসুর রহমান মুকুল,আহব্বায়ক সদস্য মোশারফ হোসেন,সারোয়ার জাহান লাবু, আব্দুল্লাহ আনছারী,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডাঃছালেক চৌধুরী সাপাহার উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আগামী দিনের সকল আন্দোলন কর্মসুচী সফল করতে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহব্বান জানান।

দৈনিক দেশতথ্য//এসএইচ//