নিজস্ব প্রতিবেদক: সার ডিজেলের দাম বৃদ্ধির কারনে কৃষকের নাভিশ্বাস। সেকারনে এসব কৃষি উপকরনের দাম কমানোর দাবিতে দেশব্যাপী সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জগতি সুগারমিল বাজারে সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে ইউরিয়া সার,জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুতের লোডশেডিং বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৬ -৩১ আগস্ট দেশব্যাপী দাবিপক্ষ ও ৫ হাজার কিলোমিটার পদযাত্রা ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট ।
সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক কমরেড শফিউর রহমান শফি। এছাড়াও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, বাসদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য কমরেড আশরাফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক লাবনী সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এল//