Print Date & Time : 13 November 2026 Friday 11:29 pm

সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে গ্রামীণ মেলা

নূর মোহাম্মদ রবিউল: বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপীজমজমাট অনুষ্ঠান ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে।

মীর মোশাররফ হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনী পাড়ায় ১৮৪৭ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৭৯ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সভায় বাংলা একাডেমির কর্মকর্তাগণ সহ বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের উল্লেখযোগ্য সাহিত্য কর্ম বিষাদ সিন্ধু, জমিদার দর্পণ, সঙ্গীত লহরী সহ গল্প উপন্যাস নাটক ও প্রবন্ধ মিলিয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //