Print Date & Time : 17 November 2026 Tuesday 1:27 pm

সিএমপির পাঁচ থানার ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ হোডকোয়ার্টার্স থেকে এডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন মতে নগরীর চকবাজার থানার ওসি মনজুরুল কাদের মজুমদারকে বন্দর থানায়, বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহাকে বায়েজিদ থানায়, বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানীকে আকবরশাহ থানায় ও আকবরশাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবরকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৭,২০২৩//