Print Date & Time : 14 November 2026 Saturday 2:53 pm

সিদ্ধিরগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, ট্রাক উদ্ধার

মুহাম্মাদ রুমান দেওয়ান সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় মানিকগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-৮২৯৬) উদ্ধার এবং অন্যান্য গাড়ির কিছু যন্ত্রাংশ আলামত হিসেবে জব্দ করা হয়।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১২টায় জালকুড়ি খিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ধোপাপট্টি জামতলা এলাকার মৃত হাফিজের ছেলে ফয়সাল, আমানুল্লাহর ছেলে মো. মাসুদ, মৃত আলী আকবরের ছেলে আরিফ, চাষাড়া কলেজরোড এলাকার আব্দুস সাত্তার খানের ছেলে মাসুদ খান ও পঞ্চবটি আমতলা এলাকার আব্দুল খালেকের ছেলে মো. মনির হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) আমিরুল জানান, উদ্ধার হওয়া ট্রাকটির মালিক ৯৯৯ এ ফোন করলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আসামিরা ট্রাকটির বিভিন্ন পার্টস কাটছিল এবং যন্ত্রাংশগুলো খুলছিল। পরে আমরা তাদেরকে হাতেনাতে আটক করি এবং ট্রাকটি উদ্ধার করে আটককৃতদেরসহ থানায় নিয়ে আসি।