Print Date & Time : 12 November 2026 Thursday 3:45 pm

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮ নেতাকর্মীর নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির ৪৮ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল শেষে সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙচুর করেন। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

সোমবার (৯ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন স্লোগান নিয়ে কিছু সংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

দৈনিক দেশতথ্য//এইচ/