Print Date & Time : 12 November 2026 Thursday 6:23 am

সিলেটে অর্ধকোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

সিলেট প্রতিনিধি : সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অভিযানে প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ১০৮ টি ভারতীয় শাড়ী, ২ হাজার ৪৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ১ হাজার ৪১৫টি প্রেকটিন সিরাপ, ১ হাজার ৫০০ কেজি চিনি, ১ হাজার ৬৮০ প্যাকেট বিড়ি, ৭ হাজার ৪৪০পিস সুপারি, ৭৫০ টি সাবান, ৫৯০ কেজি বাংলাদেশী রসুন, ২টি অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য মালামাল।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য- ৪২ লক্ষ ১৫ হাজার ২৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এহ/16/10/24/ দেশ তথ্য